১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রামের কারখানার আগুন

ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগের দিন গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সিইপিজেডের সাততলা কারখানা ভবনটিতে আগুন লাগে।

সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেছে। ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

ফায়ার সার্ভিসের ২৩টি এবং বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট মিলিয়ে মোট ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও কাজ করেন আগুন নিয়ন্ত্রণে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিস রোবটও ব্যবহার করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। 

সিইপিজেড সূত্রে জানা যায়, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল তোয়ালে ও ক্যাপ উৎপাদন করে, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হতো সার্জিক্যাল গাউন। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ভবনের সর্বোচ্চ তলায় অবস্থিত গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২