স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের সন্তানেরা

ছবি সংগৃহিত।

সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। স্কুল ও কলেজ অধ্যক্ষদের এ আদেশ বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহিদ পরিবারের সদস্যদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে আসন নির্ধারণে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সেই সঙ্গে ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়া ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদদের গেজেট যথাযথভাবে যাচাই করতে হবে

তবে, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহিদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২