‘স্যার’ সম্বোধন না করায় সাংবাদিকের উপর ক্ষুদ্ধ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ভাই বলে সম্বোধন করায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন  চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহাজান আলী।

তিনি বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের চেকপোস্ট এলাকায় বেড়াতে গেলে এ ঘটনা ঘটে। 

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা  জজ  মোঃ রফিকুল ইসলাম  স্ব পরিবারে দর্শনা বন্দরের চেকপোস্ট এলাকায় বেড়াতে যান। সাথে ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী। এ সময় চ্যানেল 24 ও বি নিউজ'র চুয়াডাঙ্গা রিপোর্টার রেজাউল করিম লিটন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীকে ভাই বলে সম্বোধন করলে তিনি ক্ষুব্ধ হন। ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনি তো সাংবাদিক,  একজন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভাই বললেন। সম্মান করতে শেখেন। এ সময় তার কথায় হতবাক হয়ে যান উপস্থিত সকলে।  অনেকেই মন্তব্য করেন,  সাংবাদিক কোনো সরকারি কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের অধস্তন কর্মচারী নন, ফলে ‘স্যার’ বলে সম্বোধন করতে বাধ্য নন।  অনেকেই আরো বলেন, জুলাই বিল্পবের পর সরকারি নীতিমালা অনুযায়ী কাউকে ‘স্যার’ বলতে এদেশের জনগন বাধ্য নন। 

উল্লেখ্য, মোঃ শাহাজান আলী সম্প্রতি মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ থেকে বদলি হয়ে চুয়াডাঙ্গায় একই পদে যোগদান করেছেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলীর বাড়ি চুয়াডাঙ্গার পাশের জেলা ঝিনাইদহে হরিনাকুন্ডে।  চুয়াডাঙ্গায় তার শুশ্বর বাড়ি।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ জুলাই অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নিয়ম বাতিল করে। সেই প্রেক্ষাপটে একজন বিচার বিভাগীয় কর্মকর্তার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং প্রশাসনের আচরণগত শালীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২