ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। এ সহায়তা দেবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়। সেখানে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের বিস্তার ঘটছে। দেশি ও বিদেশি গণমাধ্যমে অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিথ্যা খবর ও গুজব ছড়ানো হচ্ছে, যা নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর জবাবে ভলকার তুর্ক বলেন, বিষয়টি সম্পর্কে জাতিসংঘ অবগত। ভুয়া তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত। তিনি বলেন, ‘যা প্রয়োজন, আমরা তাই করব।’

ফোনালাপে তারা আসন্ন নির্বাচন, প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

ভলকার তুর্ক গুম-সংক্রান্ত বিষয়গুলোর তদন্ত এগিয়ে নিতে একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্ব দেন।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ ইতোমধ্যে জারি করা হয়েছে। নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, দায়িত্ব ছাড়ার আগেই এ কাজ সম্পন্ন করা হবে।

গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ভলকার তুর্ক। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কাজে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১০

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১১

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১২