ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, নিহত ৫

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

ইন্টারনেট ব্লক এবং যোগাযোগের অভাবের কারণে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে না।  এটি একটি ধারাবাহিক অভিযান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ সম্প্রচারক জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। 

সেনাবাহিনীর টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি নিরসনের জন্য যেখানে প্রয়োজন সেখানে প্রতিহত ও হামলার অপারেশন পরিচালনা করছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করে চলতে বলা হয়েছে।

 

সূত্র : আলজাজিরা। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২