সিরাজগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ। নতুন বছরকে (নববর্ষ ১৪৩৩) স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো।  ‘এসো হে বৈশাখ,এসো এসো’ গানের মধ্য দিয়ে বার্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা করা হয়।

সকাল থেকেই রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়।পরে সকাল ৯টায় বের হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রায় জেলা প্রশাসক,পুলিশ সুপার,স্থানীয় সরকার বিভাগ, ও সিরাজগঞ্জ পৌর প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক,জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা প্রশাসনের উদ্যোগেও আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উদযাপন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান।

এছাড়াও মঙ্গলবার (১৪ এপ্রিল) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।সকালে উপজেলা প্রশাসন এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রকলা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও ইলিশ পান্তার আয়োজন করেন।  

সকালে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা,উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন,পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শাহজাহান আলী, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সেরাজুল ইসলাম, উল্লাপাড়া মহিলা দাখিল  মাদ্রাসার সুপার মো:ছোরমান আলী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২