যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় : পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এটি কারো জন্যই মঙ্গলজনক নয়।

ওআইসিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে ফিরে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয়েছে। ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবেন না, বরং বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবেন। 

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি আরো বলেন, ওআইসি বৈঠকে আমরা দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয়-সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছি।

আমরা বলেছি, ভূমি নিয়ে ইসরায়েলের এ পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এসময় বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২