রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে সরানোর প্রক্রিয়া শুরু করা উচিত: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি তোলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে এবং তাকে সরানোর জন্য যে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত।

এ সময় নাহিদ ইসলাম এই প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন এবং সরকারি দলের কাছ থেকেও একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার মব কালচার বন্ধের কথা বললেও বাস্তবে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বাসসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খল উপায়ে কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যা সুশাসনের পরিপন্থী। দেশে যদি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম থাকত, তবে এমন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, নরসিংদী ও নোয়াখালীর হাতিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বিশেষ করে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কারণে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে তা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে, রামপুরায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১১

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২