বেসরকারি শিক্ষক নিবন্ধন পদ্ধতিতে পরিবর্তন, এক ধাপে নিয়োগের পরিকল্পনা

ছবি: সংগৃহীত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আর আগের মতো শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ হবে না। পরিবর্তে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হক জানিয়েছেন, ২০২৫ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে নিবন্ধন পরীক্ষা নেওয়া হতো। এতে উত্তীর্ণরা সনদ পেতেন এবং পরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিয়োগের জন্য বিবেচিত হতেন। যাচাই-বাছাই শেষে এনটিআরসিএ নিয়োগের সুপারিশ করত। কিন্তু নতুন পদ্ধতিতে এই ধাপগুলো বাদ দিয়ে সরাসরি নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের একই সঙ্গে সনদ দেওয়া হবে এবং শূন্য পদে নিয়োগের সুপারিশ করা হবে। এতে নিয়োগপ্রক্রিয়া দ্রুত হবে এবং দীর্ঘদিন অপেক্ষার জটিলতা কমবে বলে মনে করছে সংস্থাটি।

নতুন ব্যবস্থায় মোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। পাস করতে হলে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। ইতোমধ্যে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের জন্য ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তালিকা প্রস্তুত করেছে এনটিআরসিএ।

পদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সহকারী শিক্ষক- ৪৪ হাজার ৬৯১টি। এছাড়া সহকারী মৌলভি ১১ হাজার ৬৯টি, প্রভাষক ৫ হাজার ৮৫২টি, শরীরচর্চা প্রশিক্ষক ৪ হাজার ১৪টি এবং অন্যান্য বিভিন্ন পদে শূন্যপদ রয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, আগে অনেক প্রার্থী সনদ পেলেও নিয়োগ না পাওয়ায় হতাশা তৈরি হতো। নতুন পদ্ধতিতে সরাসরি নিয়োগ হওয়ায় সেই সমস্যা দূর হবে। ফলে এখন থেকে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি পদ্ধতি আর থাকছে না।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া শুরু করে এবং ২০১৫ সাল থেকে সনদের পাশাপাশি নিয়োগ সুপারিশ করে আসছিল। এখন পর্যন্ত সাতটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২