যমুনার প্রবেশমুখে ছাত্র-জনতাকে অবস্থানের ডাক

ছবি : সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখগুলোতে অবস্থান নেওয়ার ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।

ওই পোস্টে তিনি বলেন, আমাদের পূর্বঘোষিত ১ ঘণ্টা সময় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের তরফ থেকে কোনো আশ্বাস আমরা পাইনি।

তিনি আরো বলেন, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা। 

জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন। সেখান থেকে তারা সরকারের উদ্দেশে ১ ঘণ্টার আলটিমেটাম দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহিদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউলেক্সে অতিষ্ঠ নগরবাসী, সামনে ডেঙ্গুর শঙ্কা

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির লক্ষ্যে তুরস্ক, সৌদি, মিসর ও পাকিস্তানের বৈঠক

ঈদে সড়কে বাড়তি চাপ, দুর্ঘটনার বড় কারণ বেপরোয়া চালনা

ঈদে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো লোকারণ্য

ট্রেন-বাস সংঘর্ষে তদন্ত ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিভিন্ন স্থানে দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

ছোটবেলার মতো ঈদের আনন্দ বড় হলে পাওয়া যায় না : জায়েদ খান

যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সড়কে ঝরল ১৯ প্রাণ

১০

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪

১১

ইরানের তেল বিক্রিতে ৩০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

১২