বরিশাল থেকে ১৫টি রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ছবি সংগৃহিত।

বরিশালে বাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল থেকে দক্ষিণের জেলাগুলোর বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। 

গতকাল মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে। এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। 

শ্রমিকদের দাবি বাস ভাঙচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ধর্মঘট শুরু করে। 

শ্রমিকরা জানিয়েছে, বিভিন্ন সময় শ্রমিকদের মারধর করা, বাস ভাঙচুর করা হচ্ছে। এমনভাবে সড়কে বাস চলানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। 

ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। আজ সকাল থেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্প যানে গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটোচালকদের বিরুদ্ধে। 

যাত্রীরা বলছেন, বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২