খুলনায় খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

খুলনার রূপসায় খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই শিশু উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে আব্দুল গনি (৪)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে স্থানীয় একটি দোকান থেকে আপেল কিনে বাড়ি ফেরেন মাসুদ রানা। রাতের খাবার খাওয়া শেষে ইরানী ও আব্দুল গনি সেই আপেল খায়। এর পরপরই দুই ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেই রাতেই শিশু দুটিকে নিয়ে খুলনা মেডিক্যালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ওসি মনিরুল আরও বলেন, ‘শিশুদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২