কক্সবাজারে সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

ছবি : সংগৃহীত।

কক্সবাজারের সমুদ্রসৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট অংশ থেকে অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

সকালে সৈকতের তীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না, অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এলাকার স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরো জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার রহস্য উদঘাটন ও নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২