চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গোবিন্দহুদা গ্রামের মৃত জড়ু মন্ডলের ছেলে। 

এছাড়া  তার দুই ভাই খাজা আহমেদ (৫৭) ও জাহীর ( ৫০) এবং খাজা আহমেদের  ছেলে  দিপু( ১৬) নামের আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে গ্রামের নূরুল হক পেশকার গ্রুপ এবং মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নূরুল হক পেশকার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের জয়নুরসহ ৪ জনকে একা পেয়ে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধর করে গুরুতর জখম করে।

​গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানিয়েছেন, আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে এবং নিহত ব্যক্তির নাম জয়নুর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

​এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২