গাছের যত্নে কফির উপকারিতা

ছবি: সংগৃহীত।

কফি ছাড়া হয়তো আপনি একটা দিনও কল্পনা করতে পারেন না। দিন শুরু হয় কফি দিয়ে। রাত গড়াতে গড়াতে কয়েক কাপ কফিতে চুমুক তো পড়বেই। কিন্তু সবসময় হয়তো কাজের তাড়াহুড়োয় কফি শেষ করা হয়ে উঠে না। ঠাণ্ডা কফি পড়ে থাকে টেবিলের কোণে। আগেরটা ফেলে দিয়ে হয়তো নতুন কফি বানাতে যান।

কিন্তু কফি সিঙ্কে না ঢেলে অন্য কাজেও ব্যবহার করতে পারেন। ঘরের গাছগুলোতে সার হিসেবে ব্যবহার করা যেতে পারে এই কফি। এতে কফি যেমন অপচয় হবে না, তেমনই সঠিক নিয়মে ব্যবহার করলেও গাছও ফিরে পাবে প্রাণ।

জৈব সার হিসেবে:

সপ্তাহে একবার টবের মাটিতে অল্প পরিমাণ কফি গুঁড়া মিশিয়ে দিন। এটি জৈব সার হিসেবে কাজ করে এবং গাছের শিকড়কে প্রয়োজনীয় পুষ্টি জোগায়।

মাটির আর্দ্রতা বজায় রাখতে:

কফি গুঁড়া মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পচা পাতা ও ছোট ডালপালা কুচিয়ে কফি গুঁড়ার সঙ্গে মিশিয়ে টবের উপরিভাগে ছড়িয়ে দিন। এতে মাটি আর্দ্র থাকবে এবং পুষ্টিও বাড়বে। 

কীটপতঙ্গ দূর করতে:

শামুক ও অন্যান্য কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে কফি গুঁড়া বেশ কার্যকর। কফির গন্ধে অনেক পোকামাকড় দূরে থাকে, আবার ক্যাফিন অনেক কীটের জন্য বিষাক্ত। ফলে প্রাকৃতিকভাবেই গাছ থাকে সুরক্ষিত।

সূত্র : আনন্দবাজার


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২