বাংলাদেশের সরকার গঠন ও নির্বাচন অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত।

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে কি না কিংবা নির্বাচন কবে হবে- এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে।”

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সরকারের সময় কেন চীন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।”

তি‌নি ব‌লেন, এখন আমরা পুনরায় যোগাযোগ স্থাপন করেছি এবং দলগুলোও চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। আমি মনে করি, দুই পক্ষের মধ্যে দৃঢ় ইচ্ছা রয়েছে যোগাযোগ অব্যহত রাখার বিষয়ে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াই একমাত্র টেকসই সমাধান। এই বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার- তিন পক্ষই যোগাযোগ রক্ষা করে চলেছে।” তবে রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে রাজধানীর উত্তরায় চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করছে। তিনি জানান, খুব শিগগিরই চীনের কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২