চাঁপাইনবাবগঞ্জ বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ছবি সংগৃহিত।

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল(৩২) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানাস, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি আরও বলেন, হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কৃষক হাবিল আলী তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেন। এ সময় তারা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিলেও কেন তিনি ওখানে গেলেন তা অগ্রহণযোগ্য।

গুলিবিদ্ধ কৃষকের পরিবার জানায়, সীমান্তে জমিতে কাজ করার সময় গুলি করছে বিএসএফ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো।

আহত ব্যক্তি কৃষক কি না এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নে তিনি বলেন, রাত ৩টার দিকে সীমান্তে কারা যায়?


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২