এশিয়ান শ্যুটিংয়ে অংশ নিতে দিল্লিতে বাংলাদেশের রবিউল

ছবি : সংগৃহীত।

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না গেলেও শ্যুটিং দলের জন্য ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার গতকাল ভারতে পৌঁছেছেন। 

বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস বলেন, শ্যুটার ও কোচের ভারত যাত্রা এবং নিরাপত্তা নিয়ে ফেডারেশন শুরু থেকেই সতর্ক ছিল। 

তিনি বলেন, আমাদের শ্যুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে। ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শ্যুটিং ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শ্যুটার ও কোচের নিরাপত্তার বিষয় আমরা আগেই নিশ্চিত হয়েছি।

রবিউল ইসলাম এর আগে ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছেন। দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা রয়েছে।

কোচ শারমিন আক্তারও সাবেক তারকা শ্যুটার। এই অভিজ্ঞতাই তাদের প্রতি আস্থার জায়গা তৈরি করেছে বলে জানান সাধারণ সম্পাদক।

তিনি বলেন, দুজনই অত্যন্ত অভিজ্ঞ। বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফলে সচেতনতা বা পরিস্থিতি মানিয়ে নিতে পারবে তারা।রবিউলের ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। 

দিল্লি থেকে রবিউল জানান, এখন পর্যন্ত আমরা বেশ নিরাপদ ও স্বাভাবিক আছি। ইমিগ্রেশনে তেমন সময় লাগেনি। হোটেল, শ্যুটিং রেঞ্জের পরিবেশও ভালো। কোনো সমস্যা বা সংকটের মুখোমুখি হইনি। আতিথেয়তা ও সুযোগ-সুবিধা এখন পর্যন্ত সন্তোষজনক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২