এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ

ছবি:সংগৃহীত।

আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের দেখা পেল বাংলাদেশের আর্চারি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আরচার ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিবের নৈপুণ্যে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ দল।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এর দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত এই ফাইনালে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেওয়াজ আহম্মদ রাকিব। গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে পৌঁছে এবং পরদিন থেকে প্রতিযোগিতা শুরু হয়। এই আসরে বাংলাদেশসহ ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশ নেন। নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে।

দেশের ক্রীড়াঙ্গনে বিজিবির এই অর্জন নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্য আসবে—এমন প্রত্যাশাও তাদের।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২