টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জিতলেই ফাইনাল। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

ভারতের বিপক্ষে হারের পর সমীকরণ এখন একেবারেই সহজ ফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারাতেই হবে লিটন দাসের দলকে। জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে হেরে গেলে পাকিস্তানই খেলবে ফাইনালে ভারতের বিপক্ষে।

পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৫ টি টোয়েন্টি খেলায় মাত্র ৫ বার জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় জয়ের সংখ্যা মাত্র ২। তবে সাম্প্রতিক রেকর্ড বেশ ইতিবাচক। 

২০২৪ সাল থেকে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে জয়-হার সমান ৪টি করে। এর মধ্যে আছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয় ও টেস্টে হোয়াইটওয়াশ।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক ও অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

 

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হোসাইন তালাতম মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

১০

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

১১

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

১২