বাংলাদেশ বনাম হংকং ম্যাচ যেভাবে দেখা যাবে

ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার 'ডু অর ডাই' ম্যাচে আজ (১৪ অক্টোবর) হংকং জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম লেগে হতাশাজনক হারের পর, অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর লাল-সবুজের প্রতিনিধিরা।

৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে দর্শকসারি ভরিয়ে দিয়েছিলেন হংকং থেকে আসা শতাধিক সমর্থক। এবার তাদেরই শহরে খেলতে নামছে জামাল ভূঁইয়ারা।

যারা মাঠে উপস্থিত হতে পারছেন না, তাদের জন্য ম্যাচটি সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ। ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল টি স্পোর্টস কিন্তু ফিরতি লেগে চ্যানেলটি সরাসরি ফুটবল সম্প্রচারের কোনো সময়সূচি অন্তর্ভুক্ত করেনি।

চ্যানেলটির মঙ্গলবারের টিভি সূচি অনুযায়ী, সকাল ১১টায় লাহোর টেস্ট, বিকেল ৩টায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং সন্ধ্যা ৬টা থেকে আফগানিস্তান-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে সরাসরি দেখানো হবে। তাই বাংলাদেশের ফুটবলভক্তরা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচ উপভোগ করতে পারবেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২