বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফিরেছে এখনও ৭২ ঘণ্টাও হয়নি। কিন্তু এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন মিরাজ-শান্তরা। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ক্যারিবিয়ান দলপতি শাই হোপ।

আর এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানকে ক্রিকেট ট্যুরিজমের হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। এর ভেতরে অবস্থিত পরীবিবির মাজারের সামনেই সকালে হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন।ঢাকার প্রতীকী স্থাপনা পরি বিবির মাজারের সামনে আয়োজিত এই রঙিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর এই মাঠে হয়নি পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ তাদের৷ ওই হোয়াইটওয়াশের আগে অবশ্য উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের জয় ৬টিতে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৬টি। তাই সামনের সিরিজটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২