২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে: ইসি সচিব

ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব একথা বলেন।

ইসি সচিব বলেন, শেরপুর-৩ ব্যতীত দেশের ২৯৯টি আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছ কার্যালয় থেকে পর্যাক্রমিকভাবে অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার এবং অফিসারদের কাছ থেকে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, যে প্রস্তুতিটার আমরা এতদিন অপেক্ষা করে ছিলাম।

তিনি বলেন, আমরা আগামী ১২ তারিখ সকালে ভোট দিয়ে যুগ যুগান্তরের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটা খুব সহজ, মসৃণ ছিলো না, অনেক বাধা উত্তরণ করে আমাদের এখানে আসতে হয়েছে।

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল প্রকাশ করবে।

ইসি সচিব আরও বলেন, এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের কারণে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফলাফল আসতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যের ব্যাখ্যাও দেবে। এসময়, অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সত্য যতই নির্মম কঠিন হোক না কেন, আমরা সেটাই বলব...অসুবিধা নেই তো। সত্য সত্যই।’

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জানালেন জাতিসংঘ মহাসচিব

ঈদযাত্রায় ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে বাধা দেওয়ার অভিযোগ, হিন্দু মহাজোটের ক্ষোভ প্রকাশ

নেতানিয়াহু সরকারের কড়া সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত: ট্রাম্প

বিশ্ব নাট্য দিবস আজ, আয়োজনে যা যা থাকছে

বিশ্বকাপে শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল

এডিবির সতর্কবার্তা: মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে মূল্যস্ফীতি চাপ

ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া

ক্রীড়াকে পেশাদার করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ

১০

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

১১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলাচলে ইরানের অনুমতি

১২