নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

ছবি : সংগৃহীত।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি বাতিল করা হয়েছে। 

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছে।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেতের পায়নি বিসিবি।

যদিও আয়োজক পক্ষ থেকে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল, কিন্তু সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিপিএলের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হয়ে পড়তে পারে। 

এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়।

সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২