গণঅধিকার ও গণসংহতিসহ শরিকদের জন্য আসন ছাড়লেন বিএনপি

ছবি: সংগৃহীত ।

সংসদ নির্বাচন উপলক্ষে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য আরও সাতটি আসনে ছাড় দিয়েছে বিএনপি। সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২, বগুড়া-২, ঝিনাইদহ-৪, পিরোজপুর-১, যশোর-৫, পটুয়াখালী-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির দলীয় কোনো প্রার্থী থাকবে না।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী ফিরোজ) মোস্তফা জালাল হায়দার, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনে জোনায়েদ সাকি এবং যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাস নির্বাচন করবেন।

তবে মুফতি রশীদ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের নেতা। তাঁর অংশের নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। এর আগে গতকাল মঙ্গলবার জমিয়তের জন্য চারটি আসন ছেড়ে দেয় বিএনপি। বিএনপির সঙ্গে সমঝোতায় ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন জমিয়ত নেতারা। নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমী, সিলেট-৪ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘যেসব আসনে নির্বাচনি সমঝোতা হবে, সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারাদেশে ওইসব দল কোনো প্রার্থী দেবে না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২