ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান

ছবি : সংগৃহীত।

বিএনপির ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (৩১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যককালে এ কথা জানান তিনি। 

তারেক রহমান বলেন, কোন হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতোবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, ভিন্নমত যাতে সমাজে ফেৎনা তৈরি না করে সেদিকে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে স্বোচ্চার।

বিএনপির এই নেতা আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন তারেক রহমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১০

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১১

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১২