উল্লাপাড়ায় বিএনপির আয়োজনে শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপি ও সহযোগী এবং অংগসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ শ্রমিক সমাবেশ শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শ্রমিক সমাবেশ শেষ হয়।

মহান মে দিবসের শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিসহ উল্লাপাড়া উপজেলা বিএনপি, সহযোগী ও অংগসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য ও নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক সকল বৈষম্য। মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে। 

শ্রমিকদের ন্যায্য অধিকার এবং ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করার আহবান জানান বক্তারা।

এদিকে মহান মে দিবস উপলক্ষে  উল্লাপাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার কৃতি সন্তান সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি।

র‍্যালি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২