বাসায় অস্ত্র দেখে পুলিশে খবর দিলেন বিএনপি নেত্রী

ছবি সংগৃহিত।

নেত্রকোণা শহরের মোক্তারপাড়ায় বাসার কার্নিশে দেশীয় অস্ত্র দেখে পুলিশে খবর দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ধারাল অস্ত্র উদ্ধার করে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়ায় ওই নেত্রীর বাসার কার্নিশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি রামদা, তিনটি সাইকেলের গিয়ার দিয়ে বানানো অস্ত্র।

আরিফা জেসমিন নাহিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি তিনি হাইকোর্টের আইনজীবী এবং নেত্রকোণার ল কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, আজ দুপুরের দিকে বাসার লোকজন কার্নিশে এই দেশীয় অস্ত্র রাখা রয়েছে দেখতে পায়। তখন আমি ময়মনসিংহে ছিলাম। পরে রাতে বাসায় ফিরে পুলিশে খবর দেই।

জানা গেছে, বুধবার দুপুরে বাসার দেখাশোনার দায়িত্বে থাকা শিহাব মিয়া একতলার জানালার কার্নিশে প্লাস্টিকের একটি ব্যাগ দেখতে পান। পরে তিনি ব্যাগটি খুলে দেখেন, তাতে কিছু দেশি অস্ত্র রয়েছে। বিষয়টি তিনি মুঠোফোনে আরিফা জেসমিনকে জানান। আরিফা ওই সময় ময়মনসিংহে ছিলেন। বিষয়টি জেনে তিনি রাতে বাসায় এসে থানায় খবর দেন।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান খান দেশীয় এই অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬টি ধারাল দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২