বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি হলো মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল। আমরা মুক্তিযোদ্ধাদের দল। এই দলটি প্রতিষ্ঠা করেছেন এদেশের স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।

তিনি বলেন, আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নতুন রূপে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছে। তারা দাবি করছে—তাদের দলে একজন মুক্তিযোদ্ধা যোগ দিয়েছেন এবং আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। বাস্তবে এসব দাবি জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক পরিচয়ে বাংলাদেশি এবং সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকারভোগী—এটাই বিএনপির অঙ্গীকার। 

সব ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপিই গণমানুষের দল, যারা বাংলাদেশের পক্ষে নীতি, কর্মসূচি, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনীতি করে।

জনসভায় জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২