বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ছবি সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৬ জুন) রাতে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি মনে করে, বহু কাংক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। 

 

অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এই  বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ জুন ২০২৫) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বৈঠক অনুষ্ঠিত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

১১

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

১২