বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৯

ছবি: সংগৃহীত।

বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নং সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জামায়াতের সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ ১৫ জন এবং বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ চারজন আহত হয়েছেন।

এদিকে কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে যৌথ বাহিনী দেশীয় অস্ত্রসহ নাহিদ নামে এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে একটি রাম এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় বিশেষ অভিযানে একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি ও ৭টি লোহার হাতুড়ি জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানিয়েছেন, নির্বাচনের আগে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, “অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন জানিয়েছেন, “শরণখোলার সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।”


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২