তরুণ-যুবকদের দক্ষতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র প্রশিক্ষণ কর্মসূচি

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার তরুণ-যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র আয়োজনে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ-যুবক।

এ সময় বিজিবি-৫৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকরা কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১০

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১১

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

১২