৫ জনকে বিএসএফের পুশ-ইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ, তিনজন নারী ও এক শিশুসহ মোট ৫ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত  এই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।

উল্লেখ্য, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫ জনকে বিএসএফের পুশ-ইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

৫ জনকে বিএসএফের পুশ-ইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই: আন্তঃশিক্ষা বোর্ড

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল

গুঞ্জন তো গুঞ্জনই, রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ নির্ধারণ

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি কমিশনার

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে দুর্ভোগ

১০

নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২