কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন। এর আগে শনিবার রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, শনিবার রাতে মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বলে স্বীকার করেন তিনি।

মাহিয়ার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলা রয়েছে। এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অন্য এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুবন্ধনে পাবিপ্রবি ও রুশ শিক্ষার্থীদের সাংস্কৃতিক আড্ডা

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

জবির মেস থেকে ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

সরকারের ইতিবাচক দিক ঢাকতেই বিরোধীদলের লংমার্চ: রুহুল কবির রিজভী

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৪ হাজার ৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

১০

রংপুরে মাজারের খাদেমকে হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

১১

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা এরশাদ

১২