বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

ছবি: সংগৃহীত ।

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। 

রোববার (২১ সেপ্টেম্বর) আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে বিসিবি। যেখানে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণ–জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণের সময়সূচি উল্লেখ করা হয়েছে।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল: 

২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা

২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ

২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানি

২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত– চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ

২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল

২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা

৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি

১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা

৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ

৬ অক্টোবর – নির্বাচন ও ফলাফল 

এদিকে, বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে আসেন একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় ২ জন আসেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে।

এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১০

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১১

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১২