জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কেউ পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‌‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক লেখা একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যেই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ তা পারেনি।

তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। বিএনপিকে অনেকভাবে ভিলেন বানানোর চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের যা কিছু অর্জন, তা বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব।

বিএনপি মহাসচিব বলেন, গোটা বাংলাদেশ তছনছ হয়ে গেছে গত ১৫ বছরে। এখন দেশের জন্য যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১২