ধানে আর্সেনিকের ঝুঁকি, শঙ্কায় বাংলাদেশসহ কৃষিনির্ভর দেশ

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধানে আর্সেনিকের মাত্রা বাড়ছে, এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

বৈজ্ঞানিক সাময়িকী দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ-এ প্রকাশিত ওই গবেষণা বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা ও বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি বাংলাদেশসহ কৃষিনির্ভর দেশগুলোতে ধানের গুণগত মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই ধানে অজৈব আর্সেনিকের ঘনত্ব বেড়ে যায়। আর এই উপাদানটি দীর্ঘমেয়াদে মানুষের শরীরে প্রবেশ করলে ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। 

বিশেষ করে ফুসফুস, ত্বক এবং মূত্রাশয়ের ক্যানসারের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ ও চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের যৌথ গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে মাটির রাসায়নিক বৈশিষ্ট্যে যে পরিবর্তন আসছে, তা ধানের শিকড়কে মাটি থেকে আর্সেনিক সহজে শোষণের সুযোগ করে দিচ্ছে। 

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যেখানে চাল প্রধান খাদ্য, সেখানে এই পরিবর্তন জনস্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

গবেষণাপত্রের প্রধান গবেষক লুইস জিস্কা জানান, বর্তমান হারে উষ্ণতা ও কার্বন নিঃসরণ চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এশিয়ার কোটি কোটি মানুষ আর্সেনিক সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। গবেষণায় সাতটি দেশের ২৮টি ধানের জাত বিশ্লেষণ করে দেখা গেছে, তাপমাত্রা ও কার্বন ডাইঅক্সাইডের সম্মিলিত প্রভাবে অজৈব আর্সেনিকের ঘনত্ব বেশ কয়েকগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় গবেষকেরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ধানের এমন জাত উদ্ভাবন, যা মাটি থেকে কম আর্সেনিক শোষণ করে। মাটিতে সিলিকন, লোহা ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান প্রয়োগের মাধ্যমেও আর্সেনিকের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। 

রান্নার সময় ধান ধোয়ার পদ্ধতি, পানির অনুপাত ও রন্ধন প্রক্রিয়াও আর্সেনিকের পরিমাণ কমাতে সহায়ক হতে পারে বলে মত গবেষকদের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২