বান্দরবানে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান সেনাবাহিনীর

ছবি সংগৃহিত।

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহায়তা এবং বিভিন্ন সংগঠন ও মন্দিরে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান।

এ সময় বান্দরবানে পর্যটকদের সেবায় নিয়োজিত বোটচালক সমিতি সদস্যের মাঝে জনপ্রতি এক বস্তা করে চাল এবং একটি বৌদ্ধ বিহারে সংস্কার এবং গরীব ও অসহায় দুজন কন্যার বাবাকে বিয়ের খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

মানবিক সহায়তা প্রদান কালে প্রধান অতিথি বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ৫ দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু হিসেবে যেকোনো দুর্যোগে পাশে রয়েছে, আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এইধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২