চুয়াডাঙ্গায় পাখি শিকার বিরোধী অভিযান 

ছবি : সংগৃহীত।

শীতের আগমনে পরিযায়ী পাখিদের আগমনকে কেন্দ্র করে সক্রিয় হওয়া পাখি শিকারী চক্রের বিরুদ্ধে  চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়িয়া মাঠে এক বড় অভিযান চালায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন 'বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ' (BWLNI)।

রোববার বিকেলে সংগঠনের সভাপতি ও প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু-এর কাছে খবর পৌঁছালে তিনি দ্রুত সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও এবং বন বিভাগকে অবহিত করেন।

BWLNI সভাপতি এটিকে এযাবৎকালের সবচেয়ে বড় অভিযান হিসেবে উল্লেখ করেন। সদস্যরা কোমরের গভীর পানিতে নেমে ৬০০ গজের বিশাল জাল ও শিকারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন। এই জালে দুর্ভাগ্যবশত ৯টি মৃত পাখি পাওয়া যায়।

উদ্ধারকৃত জাল ও মৃত পাখিগুলো ফুলবাড়িয়া গ্রামের চার রাস্তার মোড়ে প্রদর্শন করে জনসচেতনতা সৃষ্টি করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়। মৃত পাখিগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং একটি জীবিত পাখি অবমুক্ত করা হয়।

এসআই ওয়ালিঊর রহমান জানান, তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে ৬০০ গজের জাল ও ৯টি মৃত পাখি দেখতে পান এবং পাখি শিকারীকে সনাক্ত করা গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।

এলাকার সুধীমহল বন্যপ্রাণী সংরক্ষণে BWLNI-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে   এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবী করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

১০

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১২