ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা

ছবি : সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্বিতীয় সপ্তাহের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। 

খুনিদের গ্রেপ্তারে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ায় শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা আজ রাতভর শাহবাগে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করলে চারপাশের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সন্ধ্যার পর থেকে ইনকিলাব মঞ্চ ও ডাকসুর নেতৃবৃন্দের আহ্বানে সাধারণ ছাত্র-জনতার জমায়েত আরও বাড়তে দেখা গেছে।

অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “আমরা খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। 

এখন আর কোনো আলটিমেটাম নয়, সরাসরি আন্দোলন চলবে। সরকার হাদির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এখন খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। পদত্যাগ কোনো সমাধান নয়।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না। আমরা রাতভর অবস্থান করব। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।”

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে প্রতিবাদী স্লোগান আরও জোরালো হচ্ছে। অবরোধের ফলে শাহবাগ দিয়ে রূপসী বাংলা, সায়েন্সল্যাব ও টিএসসি অভিমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে, যা পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২