যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সব সম্পর্ক ‘শেষ’: কানাডার প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সব সম্পর্ক ‘শেষ’ হয়ে গেছে বলে কড়া বার্তা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, আমাদের (দু'দেশের) অর্থনীতির গভীরতর সংহতকরণ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়াতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির।

চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরই তিনি কানাডার সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

এরপর গত বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা যানবাহন এবং যানবাহনের যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন বলে ঘোষণা দেন। এমনকি ‘এটিকে স্থায়ী পদক্ষেপ’ বলেও মন্তব্য করেছেন তিনি। এ পরিস্থিতিতে  যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক শেষ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডিয়ানদের ‘আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে পুনরায় পরিকল্পনা’ করতে হবে।

মার্ক কার্নি বলেন, কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়া জানাবে যার ‘সর্বোচ্চ প্রভাব’ পড়বে ওয়াশিংটনের ওপর।

এদিকে, লিবারেল পার্টির নেতা কার্নি ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ পণ্য চুক্তিকে তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই শুল্ক আরোপের মাধ্যমে সেই চুক্তি শেষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১০

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

১২