নতুন দায়িত্বে আদিলুর, রিজওয়ানা ও আসিফ নজরুল

ছবি: সংগৃহীত ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকেমাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করায় তাদের অধীনে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে অন্য ৩ উপদেষ্টার মধ্যে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। 

পদত্যাগের আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব সামলাতেন দুটি মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল। এছাড়া তার অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। একই সঙ্গে তিনি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন।

মাহফুজ ও আসিফ পদত্যাগপত্র জমা দেওয়ায় এ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাথমিকভাবে নিজের কাছেই রেখেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২