রাজধানীর পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই : রিজওয়ানা হাসান

ছবি : সংগৃহীত।

ঢাকার পুরোনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনো অনুভব করিনি। বারবার সতর্কবার্তা দেয়া হচ্ছে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘নতুন ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হলেও রাজধানীর পুরোনো ভবনগুলোর বেশিরভাগই কোনও অনুমোদন ছাড়াই তৈরি। রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবনেই ব্যত্যয় রয়েছে। সেগুলোর জন্য প্রকৌশলগত সমাধান ও ঝুঁকি কমানোর ব্যবস্থা নেয়া জরুরি।’

 

তিনি আরো বলেন, উচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে বিতর্কের সুযোগ নেই। জনসংখ্যার চাপে উপরের দিকেই যেতে হবে, কিন্তু পরিবেশের দাম দিয়ে নয়। জলাশয় ভরাট ও পাহাড় কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২