চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ৯ কেজি ভারতীয় দানাদার রূপা জব্দ

ছবি সংগৃহীত।

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কেজি ভারতীয় দানাদার রূপা জব্দ করেছে বিজিবি। 

মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল আজ বুধবার দুপুর ২ টার দিকে চোরাচালান বিরোধী একটি বিশেষ ও সফল অভিযান পরিচালনা করে ভারতীয় দানাদার রুপা জব্দ করে। বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে রুপা পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৯৩/৪-আর হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালীন সময়ে যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। বিজিবি দলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকটি  তল্লাশি করা হয়। এ সময় চালকের বসার আসনের নিচ হতে একটি প্যাকেট উদ্ধার করা হয।  যেখানে মোট ৯ কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।

ইজিবাইকসহ জব্দকৃত ভারতীয় দানাদার রুপার বাজারমূল্য আনুমানিক ২৩,৬৯,০০০/- (তেইশ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা। 

এ ঘটনায় হাবিলদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জব্দকৃত দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২