গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে সামা টিভি বলছে, হারিপুরে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, ঘরবাড়ি পুড়ে যায় এবং বাসিন্দাদের আটকে যায়। 

হরিপুর জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) চিকিৎসক ডা: মুনাওয়ার আফ্রিদি জানান, তিনটি লাশ ডিএইচকিউতে এবং বাকি পাঁচটি লাশ আরএইচসিতে আনা হয়েছে।

ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের জানান, আটজন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন এবং তাদের মধ্যে তিনজন শিশু, দু’জন কিশোরী, দু’জন বৃদ্ধা এবং একজন পুরুষ ছিলেন।

দুর্ঘটনার পর অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাদ্দা, ওয়াহ ক্যান্টনমেন্ট ও ট্যাক্সিলাসহ একাধিক জেলা থেকে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

রেসকিউ ১১২২-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করেন। অভিযান তদারকির জন্য এম এস ডা: মুনাওয়ার আফ্রিদি, ডিপিও শফিউল্লাহ গুন্ড এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসিসহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

সূত্র: ডন, সামা টিভি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২