আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

ছবি : সংগৃহীত।

এবারের আইপিএল মিনি নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে ৩৫০ জনকে বাছাই করে মঙ্গলবার চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।

বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম নিলামে জায়গা পেয়েছেন। 

তবে প্রাথমিক তালিকায় থাকলেও জায়গা হয়নি তারকা অললাউন্ডার সাকিব আল হাসানের। এর মধ্যে সবচেয়ে বড় খবর মোস্তাফিজকে ঘিরে। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি তালিকায় জায়গা পেয়েছেন মোট ৪০ জন ক্রিকেটার, যাদের একজন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রাকিবুলের নামটি কিছুটা চমক নিয়ে এসেছে। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ স্পিনার নিয়মিত খেলছেন ইমার্জিং দল, এইচপি স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলে। আন্তর্জাতিক অঙ্গনে এখনো অভিষেক হয়নি এই তরুণ স্পিনারের।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত ৩৫ জন ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে নিলামের চূড়ান্ত তালিকায়। এ তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে।

মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে ৩২টি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ।

সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ৬৪.৩০ কোটি রুপি বাজেট নিয়ে ৬ বিদেশিসহ ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসবে নিলামের আসর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২