জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত ।

জাপানের উত্তর উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একই অঞ্চলে কয়েকদিন আগে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৫০ জন আহত হওয়ার পর নতুন করে ভূকম্পনের এই ঘটনা ঘটল। জাপানের আবহাওয়া এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের কারণে উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূল রেখা জুড়ে এক মিটার (৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থ ছিল হনশু মূল ভূখণ্ড থেকে ১৩০ কিলোমিটার দূরে কুজি শহরে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজকের ভূকম্পনের মাত্রা গত সোমবারের অপেক্ষাকৃত বড় ভূমকেম্পর চেয়ে কম ছিল। সেদিনের ভূমিকম্পে বেশকিছু রাস্তা ভেঙে গিয়েছিল, বাড়িঘরের জানালার কাঁচ চুরমার হয়েছিল, লোকজনের বাসার তাক থেবে জিনিসপত্র পড়ে গিয়েছিল। এ সময় ৭০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সৃষ্টি হয়েছিল।

জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এর পশ্চিম প্রান্ত বরাবর চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। সাড়ে ১২ কোটি জনসংখ্যা অধ্যুষিত এই দ্বীপপুঞ্জে প্রতি বছর দেড় হাজারেরও বেশি ভূকম্পন অনুভূত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২