একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

ছবি : সংগৃহীত।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে ১ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৫, ১৮, ২৮, ৩০, ৩১ ও ৬০ বছর। এদের মধ্যে ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ২ জন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে এবং ১ জন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রামে ১১১, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনায় ৬২, ময়মনসিংহে ৪১, রাজশাহীতে ৭৪, রংপুরে ১২ এবং সিলেট বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১০

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২