পাচারকারীর পেট থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে এক পাচারকারীর পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে এসব বার উদ্ধার করা হয়। 

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সোর্স এর তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি'র সদস্যরা জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে মোঃ রাজ রকি (৩২) কে আটক করে  ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে  মলত্যাগ করানো হলে তার মলদার থেকে দুটি কস্টেপ প্যাচানো পোটলা বের হয়ে আসে। পোটলা দুটি খোলা হলে ৬ পিস স্বর্ণের বার পাওয়া যায় । উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জুয়েলারী সমিতির মাধ্যমে পরীক্ষা করে পুলিশ এবং আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ন ও মাদক চোরাচালান রোধে বিজিবি সব সময় তৎপর আছে। চোরাকারবারিরা যে কৌশলই অবলম্বন করুক না কেন বিজিবির চৌকস সদস্যরা ধরে ফেলতে সক্ষম হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২