বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত।

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের হাড়িখালী কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা গোপনে ককটেল মজুত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। 

এ সময় বাগেরহাট শহরের হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকার পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে মাটি খুঁড়ে প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনা করছিল। র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। 

এছাড়া এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

অপু বিশ্বাসসহ তিন দেশের শিল্পী নিয়ে ‘শিকার’ শুরু

‘জোর করে কি ফলাফল খারাপ করানো যায়, জোর করে কি পাস করানো যায়’

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

ফেসবুকে অপছন্দের ব্যক্তি, আনফ্রেন্ড না করেও তার পোস্ট এড়িয়ে যাওয়ার উপায়

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত?

কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

১০

সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

১১

হাইকোর্টের নির্দেশনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

১২